শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ও যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার নিরপেক্ষ তদন্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যশনাল ও মার্কিন পররাষ্ট্রদপ্তর। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, ‘সামাজিক মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং তাদের ওপর হামলা সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে। এটি অবিলম্বে বন্ধ করা দরকার। আমরা অন্তর্ভূক্তিমূলক সহনশীল পরিবেশ সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

[৪]বেসরকারী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রচারক সাদ হাম্মাদি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক হামলাগুলো দেশে সংখ্যালঘু বিরোধী মনোভাব বাড়ারই লক্ষণ। গত কয়েক বছরে বারংবার হামলা, সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি ও উপাসনালয় ধ্বংস করায় স্পষ্ট সরকার সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই ধরণের হামলা থেকে সংখ্যালঘুদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

[৫] হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্রদপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা একটি মানবাধিকার। প্রত্যেক মানুষের নিরাপদে নিজ নিজ ধর্ম ও উৎসব পালন এবং সমর্থন পাওয়া উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়