শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং ও মহরত নিয়ে মুখরিত এফডিসি

ইমরুল শাহেদ: সোমবার সন্ধ্যায় এফডিসি ছিল মুখরিত। এদিন একটি ছবির মহরত হয়েছে এবং করাই তলায় একটি ছবির শুটিং হয়েছে। পরিচালক সোহানুর রহমান সোহান সানিয়া নূর এবং নবাগত জিসান খানকে জুটি করে শুটিং শুরু করতে যাচ্ছেন ‘স্বপ্নের রাজকুমার’ নামে একটি ছবি। সোমবার জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছবিটির প্রধান দুই শিল্পীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় সেখানে গণমাধ্যমকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন মান্যগণ্য অতিথিবৃন্দ। সোহানুর রহমান সোহান ইতোপূর্বে শাকিব খান, সালমান শাহ, মৌসুমীকে চলচ্চিত্রে সুযোগ করে দিয়েছিলেন। এবার নিয়ে এলেন জিসান খানকে। জুটি গড়লেন সানিয়া নূরের সঙ্গে। চলচ্চিত্রের এই দুঃসময়ে নতুন জুটি নিয়ে ছবি নির্মাণের সাহস দেখানোও একটা বিষয়। উপস্থিত অতিথিরা এই পরিস্থিতিতে সোহানের সাফল্য কামনা করেছেন।

অন্যদিকে এ সময়টাতে এফডিসির করাই তলায় বেদে বস্তির সেট পড়েছে ‘সোনার চর’ ছবিটির। পরিচালক জাহিদ হোসেন এই বস্তিতে বেদেদের একটি গানের দৃশ্য চিত্রায়ন করছেন। সেটে উপস্থিত ছিলেন গীতিকবি সাহাবুদ্দীন মজুমদারও। তিনি জানান, ‘লাগ ভেলকি লাগ ভেলকি লাগ- অত্যাচারীর চোখে মুখে ছোবল মাইরা দে’ শিরোনামে গানটি তিনি লিখেছেন। সুর করেছেন আবিদ রনি এবং গানটি গেয়েছেন বেলী আফরোজ, আতিক সামস ও তনুশ্রী রায়। গানের চিত্রায়নে অংশ নিয়েছেন জায়েদ খান, নবাগত নায়িকা স্নিগ্ধা, শাওন আশরাফসহ একদল সাপুড়ে। জাহাঙ্গীর শিকদার প্রযোজিত এবং এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত সোনার চর ছবিটি জাহিদ হোসেন শুরু করেছেন এগার বছর পর। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘মাতৃত্ব’ নামে একটি ছবি। পরিচালক সোহানুর রহমান সোহানও ছবি শুরু করেছেন দুই বছর পর।

  • সর্বশেষ