শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে সম্মান দিয়ে কথা বলুন, বললেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ

ডেস্ক রিপোর্ট : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘ডা. মুরাদ মাথা নিচু করে কথা বলবে না। মাথা উঁচু করেই কথা বলবে। বাংলানিউজ

কাদের বিরুদ্ধে আন্দোলন করো, কুশপুত্তলিকা দাহ করো। আমরা যদি শুরু করি তাহলে ঢাকার মাটিতে টিকতে পারবেন না। ডাক্তার মুরাদ হাসান সম্পর্কে ভালো করে জেনে নিয়েন। তারপরে কথা বলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে সম্মান দিয়ে কথা বলুন। ’

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডা. মুরাদ বলেন, ‘আমাকে নিয়ে কথা বলেন, কত যোগ্যতা আছে? আসেন বসি। কোথায় বসবেন জাতীয় প্রেসক্লাবে? চলেন বসি। আমার মন্ত্রিগিরি থাকবে নাকি থাকবে না—আপনাকে বলার অধিকার কে দিয়েছে?’

অনুষ্ঠানে নিজের বক্তব্যের শুরুতে মুরাদ হাসান বলেন, ‘আমার প্রতি অনুরোধ, কিছু বিষয়ে যাতে কথা না বলি। ‘

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে রাজনীতি করি। মেরুদণ্ডহীন মির্জা ফখরুল আর খোঁড়া রিজভী আন্দোলনের ভয় দেখায়। কাদেরকে দেখায়? মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকন্যাকে, ডা. মুরাদ হাসানকে? রাজাকারের বাচ্চারা, ওই ভয় আমরা পাই না। আমাদের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়