শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইভ্যালির রাসেল ও শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

মারুফ হাসান: [২] ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আবু হাসান জনি নামে এক গ্রাহক।

[৩] গ্রাহক আবু হাসান জনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা।

[৪] সোমবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম।

[৫] আসামিরা হলেন- আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল।

[৬] মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী আবু হাসান জনি ইভ্যালিতে বিভিন্ন সময়ে ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা দিয়ে ১৩টি পণ্য অর্ডার করেছেন। এরমধ্যে রয়েছে এসি, মোটরসাইকেল ও মোবাইল সেট। আসামিরা পণ্য সরবরাহ না করে বাদীর টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়