শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রাসেল দিবসে ময়মনসিংহে সমাজ সেবার কার্যালয়ে আলোচনা সভা, এতিমদের মাঝে খাদ্য বিতরণ

আল আমীন: [২] 'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

[৩] সোমবার সকালে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

[৪] সরকারি শিশু পরিবার বালিকায় জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক তাহমিনা আক্তার । স্বাগত বক্তব্য দেন উপতত্ত্বাবধায়ক নাজনীন নাহার । প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

[৫] সমাজসেবা কার্যালয়ে সরকারি আশ্রয়কেন্দ্র, ধলা, ত্রিশাল, ও সরকারি শিশু পরিবার বালক এবং ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানাসমূহেও আলোচনা সভা, দোয়া মাহফিল এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়