শিরোনাম
◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৫৫ রানের রেকর্ডগড়া ম্যাচে ১ রানে হারলো বাংলাদেশ

রাহুল রাজ: [২] তীরে এসে তরী ডোবালো অনূর্ধ্ব-১৯ দলও, ৪৫৫ রানের রেকর্ডগড়া ম্যাচে লঙ্কানদের কাছে সোমবার বাংলাদেশ হেরেছে মাত্র ১ রানে।

[৩] ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৮ রান তুলেছিল শ্রীলঙ্কার যুবারা। জবাবে শেষ ওভারে এসে ইনিংসের ৩ বল বাকি থাকতে ২২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

[৪] এই হারে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেছে সফরকারি দল। সিরিজের প্রথম ওয়ানডেতেও ২২৮ রানই করেছিল লঙ্কানরা। বাংলাদেশ হারে ৪২ রানে।

[৫] বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিপন মন্ডল। ৪৯ রানে ৩টি উইকেট নেন তিনি। আশিকুর জামানের শিকার ২টি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ