শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটুরিয়ায় পারের অপেক্ষায় পণ্যবাহী ৪০০ ট্রাক

মাজহারুল ইসলাম: [২] মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি না থাকায় পারাপার হচ্ছে সাধারণ পণ্যবাহী ট্রাক। ফেরিঘাট এলাকায় আটকে থাকা এসব ট্রাক পারাপারের জন্য ছোট বড় মিলে ১৯ ফেরি চলাচল করছে। ঢাকা পোস্ট

[৩] সোমবার সকাল ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা আঞ্চলিক শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল বলেন, অগ্রাধিকার ভিত্তিতে রাতে বাস পারাপার করায় ঘাট এলাকায় এসব ট্রাক আটকে ছিল। সকালের দিকে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফেরিঘাটের দুটি ট্রাক টার্মিনাল থেকে সিরিয়াল অনুযায়ী এসব ট্রাকগুলোকে পারাপার করা হচ্ছে।

[৪] বিআইডবিøউটিসি আরিচা শাখার ডিজিএম (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, নদীতে নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। যে কারণে নৌপথে যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে। অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার ঘাট দিয়ে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ পড়ছে। তবে সকালের দিকে ঘাটে বাস, ছোট গাড়ি না থাকায় অপেক্ষামাণ ট্রাকগুলো পারাপার করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়