শিরোনাম
◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ ব্রিগেডে আজ শপথ নিবেন শুভেন্দু, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী ◈ দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ ◈ ট্রাম্পের ঘোষণায় ৩ দিনের যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজের সন্ধানে ভারতে গিয়ে ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরী

ফাহাদ ইফতেখার:[২] ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার প্রদেশের উত্তর ২৪ পরগনা জেলার দুই যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় বাগদা থানা পুলিশ। আনন্দবাজার

[৩] ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার খবরে বলেছে, অভিযুক্তরা কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে বাংলাদেশের শরিয়তপুর জেলার ১৭ বছরের এক কিশোরী ভারতের উত্তর ২৪ পরগনা বাগদার হরিহরপুরে আসে। শরিফুল মল্লিক নামে এক যুবক তাকে কাজ জোগাড় করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে জানান ওই কিশোরী।

[৪] বৃহস্পতিবার শরিফুল মল্লিক ও তার সঙ্গী মহসিন বিশ্বাস কিশোরীকে ধর্ষণ করে।

[৫] গ্রামের বাসিন্দারা ধর্ষণের খবর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। পরে তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পাদনা:সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়