শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লায় অভিনব কৌশলে চুরি, ধরা পড়ল সিসি ক্যামেরায়

অপু রহমান : [২] নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অভিনব কৌশলে চুরির ঘটনা ঘটেছে। এ সংঘবদ্ধ চোরের দল ৫০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইলসহ দামি মালামাল চুরি করে নিয়ে যায়। পুরো দৃশ্যই ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে।

[৩] রোববার (১৭ অক্টোবর) সকালে ফতুল্লার সস্তাপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় জিডি করেছেন তিনি।

[৪] সিসি ক্যামেরায় দেখা গেছে, এক নারী ছোট্ট একটি শিশুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে থাকা ১০ বছরের একটি ছেলে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে নজরদারি করছে। কিছুক্ষণ পর ১৫ বছর বয়সী একটি মেয়েকে ইশারা দিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করতে বলছে। ওই সময় সে দ্রুত বাড়িতে ঢুকে দুটি দামি মোবাইল ও টাকা-পয়সা নিয়ে চোখের পলকে বের হয়ে অন্য সদস্যদের নিয়ে পালিয়ে যায়।

[৫] এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। মোবাইল দুটি ট্র্যাকিং করে উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়