শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নয় বছর আগে হারের প্রতিশোধ নেওয়া হলো না বাংলাদেশের

এল আর বাদল: [২] ওয়ানডে ক্রিকেটে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই অসাধারণ। কিন্তু টি-টোয়েন্টিতে লাল-সবুজদের চেয়ে ঢের এগিয়ে স্কটল্যান্ড। সেটা আরো একবার প্রমাণ করলো তারা। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে স্কটিশদের বিপক্ষে একবার দেখা হয় টাইগারদের। সেই সাক্ষাতে শোচনীয় পরাজয় হয় বাংলাদেশ দলের। ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ ১৬৩ রান তাড়া করে হেরেছিলো ৩৪ রানে। এবারো ওই খাতে ঘাই দিলো স্কটল্যান্ড। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ হেরে গেলো ৬ রানে।

[৩] টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ডকে। তারা ৯ উইকেট হারিয়ে ১৪০ করে। জবাবে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। সাকিব ২০, মুশফিক ৩৮ ও মাহমুদউল্লাহ ২৩ রান করেন।

[৪] স্কটিশদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে বাংলাদেশের পাফরমেন্সও পাঠকদের জন্য তুলে ধরা হলো- ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফির সেমিফাইনালে এই স্কটল্যান্ডকেই ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে এই স্কটল্যান্ডের বিপক্ষেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় বাংলাদেশ। সেবার এডিনবরায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটিশদের ২২ রানে হারায় বাংলাদেশ। ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়