শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে দুই মাদকসেবীর পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে দুই মাদকসেবীর পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।

[৩] রবিবার দুপুরে উপজেলার শিবপুর শারীব এগ্রো লিমিটেড এর সামনে নওগা-বগুড়া মহাসড়কে চলাচল কারি বিভিন্ন যানবাহন তল্লাশির সময় বগুড়াগামী সালমা পরিবহনের বাসের ভিতর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা গাঁজা সেবন করার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

[৪] গ্রেপ্তারকৃতরা হল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আশোকপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমান হোসেন (৩৫) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল সালামের ছেলে আলতাফ হোসেন (৩৭)। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত আসামিদের রোববার বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়