শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় জাদুঘরে নতুন ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন

মনিরুল ইসলাম: [২] রাজধানীর ন্যাশনাল মিউজিয়াম অব বাংলাদেশের ওয়ার্ল্ড সিভিলাইজেশন গ্যালারীতে আজ নতুন পুনঃনকসাকৃত ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

[৩] সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ন্যাতালিয়া চুয়ার্ড আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন।

[৪] উদ্বোধন অনুষ্ঠানের সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রগুলোতে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

[৫] রাষ্ট্রদূত চুয়ার্ড বলেন, বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের সম্পর্ক উন্নয়নে জাতীয় জাদুঘরে সুইস কর্নারটি একটি মাইলফলক।

[৬] শতাধিক হস্তশিল্প ও মাল্টিমিডিয়া ডিসপ্লে সম্বলিত সুইজারল্যান্ড কর্নারটি বাংলাদেশের সাথে সুইজাল্যান্ডের সুদীর্ঘ, নিবিড় ও ব্যাপক-বিস্তৃত সম্পর্কের পাশাপাশি দেশটির মূল্যবোধ সম্পর্কে জানারও বড় ধরনের সুযোগ সৃষ্টি করেছে।

[৭] উল্লেখ্য, আগামী বছর যখন বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের প্রাক্কালে এই কর্নারটি উদ্বোধন করা হল। বিগত পাঁচ দশক ধরে দেশ দু’টি মানবিক ও উন্নয়ন সহযোগিতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি সাংস্কৃতি বিনিময় করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়