শিরোনাম
◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

জেরিন আহমেদ: [২] আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গার দরগা বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৩] গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আর টিভি, জাগো নিউজ

[৪] জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বর্তমান দলীয় সাংসদ পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো। শনিবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বাড়িতে নব গঠিত উপজেলা আহ্বায়ক কমিটির সভা হওয়া কথা ছিলো। শুক্রবার সন্ধ্যার পর থেকে এমপি নূর মোহাম্মদের সমর্থক নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দরগা বাজারে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

[৫] শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পাশাপাশি সেখানে বিজিবি টহল দিচ্ছে।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার সোনাহার আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশের রাবার বুলেটে কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা পোস্ট, সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ