শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নয়াপাড়া ক্যাম্প থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি রোহিঙ্গা সন্ত্রাসী মো. হারুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

[৩] গ্রেপ্তারকৃত ব্যক্তি একই ক্যাম্পের ব্লক, সি, শেড ৮১৩ রুম ০২ বাসিন্দা ফজল আহম্মদের ছেলে। এপিবিএন পুলিশের দাবী গ্রেপ্তার সেই রোহিঙ্গা সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. তারেক সেকান্দারের নেতৃত্বে একটি টিম ক্যাম্পের ব্লক-সি, রুম-০২ অভিযান চালিয়ে রোহিঙ্গা সালমান শাহ গ্রুপের দুর্ধর্ষ সন্ত্রাসী মো. হারুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের ঘর তল্লাশি করে একটি ওয়ানশুটারগান (এলজি)ও তিন ফুট ১০ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে।

[৫] তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়