শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাঙ্গাতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগাবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন জানান, সন্ধ্যার দিকে নাসিরাবাদ ইউনিয়নের দরগাবাজার এলাকায় একটি ধানক্ষেতে যুবকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

[৪] ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়