শিরোনাম
◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার ◈ স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নে ধাক্কা, আগুনে পুড়ল রকটের বুস্টার ◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে দুর্বৃত্তদের দেয়া বিষে মরা যায় ১০ লাখ টাকার মাছ

এ এইচ সবুজ: [২] জেলার কালীগঞ্জে মাছ চাষীর শখের খামারে বিষ ঢেলে দিয়ে ওই খামারের প্রায় দেড়শ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে।

[৩] শুক্রবার (১৫ অক্টোবর) মাছের খামারের মালিক গোলাম কিবরিয়া (২৮) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

[৪] এদিকে শনিবার (১৬ অক্টোবর) সকালে মাছ চাষির দায়ের করা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন।

[৫] মাছ চাষি গোলাম কিবরিয়া ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে। এই আইনজীবী কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে জমি ক্রয় করে শখ করে মাছের খামার করেছেন।

[৬] আইনজীবী গোলাম কিবরিয়া আরো জানান, বুধবার (১৩ অক্টোবর) তার মাছের খামার দেখাশোনার দায়িত্বে থাকা মোখলেছ ফোন করে জানায়, পুকুরে মাছ মরে ভেসে উঠছে। কিন্তু তিনি এটিকে মাছের মরক মনে করে আমলে নেননি। পরে যখন একে একে খামারের সকল মাছ মরে ভেসে উঠছে। তখন আবার মোখলেছ ফোন দেন খামারের মালিক গোলাম কিবরিয়াকে। পরে তিনি এসে দেখেন তার খামারে বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শ মণ মাছ মরে ভেসে উঠেছে।

[৭] তিনি আরো বলেন, আমার খামারে কে বা কারা রাতের আধারে বিষ প্রয়োগ করে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে, তাদের কঠোর শাস্তি দাবী করেন তিনি।

[৮] এ বিষয়ে উলুখোলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, গোলাম কিবরিয়ার ওই মাছের খামারে কে বা কারা দুই দিন আগে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করেছে। আর এতেই ওই মাছের খামারের সব মাছ মরে ভেসে উঠেছে। আর এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

  • সর্বশেষ