শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামপুরে অস্ত্র ও হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

সুজন কৈরী: [২] রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- রানা ওরফে পিচ্চি রানা ও আকাশ।

[৩] শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, আটকদের কাছ থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, ১টি ওয়ান শুটার গান, ১রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোনসেট ও নগদ ৬০০টাকা জব্দ করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তারা অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কার্যক্রম ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবারহ করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়