শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের যেসব চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারকার আসরের বাছাই পর্ব শুরু হচ্ছে রোববার (১৭ অক্টোবর)। ইতোমধ্যে সবার মাঝে বাজতে শুরু করেছে বিশ্বকাপের দামামা। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের স¤প্রচারক মাধ্যমের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে তিনটি চ্যানেলে খেলার দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সমর্থকরা।

[৩] মূল পর্বে সুযোগ পেতে যেখানে ৮টি দল বাছাই পর্বে লড়াই করবে। দুটি গ্রæপ থেকে মোট চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে। এরপর ২৩ অক্টোবর থেকে শুরু হবে সেরা ১২ দলের লড়াই। অন্যান্য দেশের মতো বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচ টিভিতে দেখার সুযোগ থাকছে বাংলাদেশের সমর্থকদেরও। বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও গাজী টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে এবারের বিশ্বকাপ।

[৪] টিভি ছাড়াও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। যেখানে ম্যাচগুলো সরাসরি স¤প্রচার করবে বায়োস্কোপ, র‌্যাবিটহোল, টফি, বিঞ্জ, বিকাশ, গেম অন ও মাই স্পোর্টস। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়