শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাফ ফুটবলের ফাইনাল রাতে, নেপাল জিতলে প্রথম আর ভারত জিতলে আটবার চ্যাম্পিয়ন

প্রতিবেদক: [২] সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের ফাইনালে আজ রাত ৯টায় ভারত ও নেপাল মুখোমুখি। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। নেপাল জিতলে প্রথম আর ভারত জিতলে, তাদের ঘরে যাবে অষ্টম শিরোপা।

[৩] ১৯৯৩ সাল থেকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ফুটবলের এ লড়াই শুরু হয়। টুর্নামেন্টের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। এখন পর্যন্ত ১২টি আসরের মধ্য সাতটি শিরোপা জিতেছে তারা। দ্বিতীয় সর্বোচ্চ দুটি শিরোপা জিতেছে মালদ্বীপ। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ জিতেছে একটি করে। এখন পর্যন্ত ট্রফি ছোয়া হয়নি পাকিস্তান, ভুটান ও নেপালের।

[৪] চলতি আসরে পাঁচ দেশের মধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বাঁচা-মরার লড়াইয়ে রেফারির ভুল সিদ্ধান্তে বাংলাদেশ বিদায় নেয় আসর থেকে। জ্বলে উঠতে পারেনি শ্রীলঙ্কা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়