শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়কপথে ওমান রওনা হলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান। ম্যাচটি শেষে দলের সঙ্গে যোগ দিতে সড়কপথে দুবাই থেকে ওমানের উদ্দেশে রওনা হয়ছেন এ তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

[৩] সাংবাদিকদের কাছে সুমন জানান, ফ্লাইটে এনে ঝুঁকি নেওয়া হবে না, তাই সড়কপথেই সাকিব ওমানে আসবে। আইপিএলে বায়োবাবলে থাকার কারণে সাকিবের আলাদা কোয়ারেন্টাইন করতে হবে না বলেও নিশ্চিত করেন সুমন। তিনি বলেন, রাতে ফাইনাল ম্যাচ খেলার পর সকালে সাকিব রওনা দেন। শনিবার (১৬ অক্টোবর) বিকালে দলের সঙ্গে অনুশীলন করবে কিনা সেটি নিশ্চিত নয়।

[৪] ১৭ অক্টোবর রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের। স্কটল্যান্ড ছাড়াও বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও ওমান। বাছাইপর্ব পেরুতে পারলে দল খেলবে মূল পর্বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়