শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম মহিলা মহাকাশচারী পাঠাচ্ছে চীন

অনলাইন ডেস্ক: মহাকাশ গবেষণা ও অভিযান খাতায় কলমে শুরু করার ২১ বছরের মাথায় প্রথম মহিলা মহাকাশচারী পাঠাচ্ছে চীন। তিনি হবেন তিন মহাকাশচারীর অন্যতম। গতকাল শুক্রবার রাতেই তাদের যাত্রা করার কথা। তারা সবাই যাবেন পৃথিবীর কক্ষপথে চীন যে বিশাল মহাকাশ স্টেশন বানাচ্ছে, সেখানেই। কয়েক সপ্তাহ আগে সেই নির্মিয়মাণ মহাকাশ স্টেশনে প্রথম মহাকাশচারী পাঠিয়েছিল চীন।

চায়না ম্যানড স্পেস এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে তিন মহাকাশচারীকে নিয়ে উেক্ষপণ করা হবে ‘লং মার্চ-২এফ’ রকেট। তারপর ‘শেংঝৌ-১৩’ মহাকাশযান তাদের নিয়ে যাবে পৃথিবীর কক্ষপথে নির্মিয়মাণ চীনা মহাকাশ স্টেশনে। উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমি লাগোয়া শিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকেই করা হবে ‘লং মার্চ-২এফ’ রকেটের উেক্ষপণ।

‘চায়না ম্যানড স্পেস এজেন্সি জানায়, যে তিন জন মহাকাশচারীকে এবার পাঠানো হচ্ছে নির্মিয়মাণ মহাকাশ স্টেশনে তার মধ্যে রয়েছেন এক জন মহিলা। তার নাম ওয়াং ইয়াপিং। তার বয়স ৪১ বছর। তিনিই চীনের প্রথম মহিলা মহাকাশচারী। তার সঙ্গী হচ্ছেন আর যে দুই জন মহাকাশচারী তাদের নাম ঝাই ঝিগাং ও ইয়ে গুয়াংফু। —আনন্দবাজার পত্রিকা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়