শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জি বাংলা

নিউজ ডেস্ক : ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা, স্টার জলসা ও স্টার প্লাসসহ অন্যান্য বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করতে হলে ‘ক্লিন ফিড’ (মূল ভিডিও) পাঠাতে হবে। ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলগুলো আর সম্প্রচার করতে দেবে না বাংলাদেশ সরকার। এমন নির্দেশনার পর এবার বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা। আরটিভি

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ শুক্রবার (১৫ অক্টোবর) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, 'জি বাংলা কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন।' বন্ধ থাকা বাকি চ্যানেলগুলো পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের ফাকে বিজ্ঞাপন প্রচার করে, এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও ক্যাবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা ও স্টার স্পোর্টসহ প্রায় ৬০টি বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

উল্লেখ্য, টেলিভিশন প্রযুক্তিতে ‘ক্লিন ফিড’ বলতে মূল ভিডিও সিগন্যালকে বোঝায়। পরবর্তীতে এই ভিডিওতে গ্রাফিকস এবং টেক্সট যুক্ত করা হয়। চ্যানেল কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ফিডের মাঝে মাঝে বিজ্ঞাপনের ক্লিপ যুক্ত করে। বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো কোনো ধরনের অনুমতি ছাড়াই বিজ্ঞাপন বা অন্যান্য প্রচারণাসহ সম্প্রচার করে আসছিল।

  • সর্বশেষ