শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা!

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে কথা উঠেছে।

[৩] বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে তেলিগাতী ইউনিয়নের চোমরা গ্রামের সৈয়দ আলী শেখের বাগান থেকে উদ্ধার করা হয় প্রতিবেশী আবুলয়াল শেখের(৬০) ঝুলন্ত মরদেহ।

[৪] বিভিন্ন এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে অনেকে দাবি করেছেন। আবুল হোসেনকে আশা, ব্র্যাক ও গ্রামীন ব্যাংককে প্রতি সপ্তাহে সাড়ে ৩ হজার টাকা কিস্তি দিতে হয়। আজও তার একটি এনজিওর ১৬০০ টাকা কিস্তি দেওয়ার কথা ছিলো।

[৫] জানা গেছে, বুধাবর সন্ধা থেকে নিখোঁজ হন ৫ সন্তানের জনক আবুয়াল হোসেন আবু। রাত ১০টার দিকে স্ত্রী, সন্তান ও প্রতিবেশীরা খোঁজখুঁজি শুরু করেন। রাত ১ টার দিকে দেখতে পান পাশের বাড়ির বাগানে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ স্থনীয়দের সহযোগীতায় আবুল হোসেনের ঝুলন্ত মরদেহ গাছ থেকে উদ্ধার করেন।

[৬] আবুল হোসেনের স্ত্রী শেফালী বেগম কিছু বলতে রাজি হনিনি। তার ছেলে মো. নাজমুল শেখ বলেন, আমি বাড়ি ছিলাম না। আজ বাড়ি এসে শুনি দেনার কারণে বাবা আত্মহত্যা করেছেন।

[৭] থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, কারো কোনো সন্দেহ ও অভিযোগ না থাকায় পোষ্ট মরটেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ