শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রিয়াদ ইসলাম: পাবনার ঈশ্বরদীতে ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

[৩] শুক্রবার (১৫ অক্টোবর) সাড়ে ৬টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- পাবনা সদরের ছাতিয়ানি মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে আসিফ উজ জামান (৩০), ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁয়ের ছেলে মনসুর আলী খাঁ (৩৫) ও একই ইউনিয়নের চর আওতাপাড়া গ্রামের সোবহান শাহ্ এর ছেলে সাইফুল শাহ্ (৫৫)। এরমধ্যে আসিফ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান মালিকানাধীন সাব-ঠিকাদারি এক কোম্পানির নির্মাণ শ্রমিক ছিলেন।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপপুর থেকে একটি ট্রাক পাবনা যাচ্ছিল। ট্রাকটি উপজেলার সাহাপুর-আওতাপাড়া সড়কের শালবাগান মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক আসিফ ও ভ্যান চালক মনসুর নিহত হন। ভ্যানের আরোহী সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

[৬] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলনে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ চালায়।
দুর্ঘটনার ফলে ঘণ্টাখানেকের মতো সময় ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়