শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিরুদ্ধে অনেক কষ্টে জিতলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলের লড়াইয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। এবার পেরুর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের মাধ্যমে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকলো আলবিসেলেস্তারা।

[৩] ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু পায় লিওনেল মেসির দল। ম্যাচের নয় মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোল অফসাইডে বাতিল হলে লিড নেয়া হয়নি দলটির। পাল্টা আক্রমণে বেশি কিছু সুযোগ তৈরি করে পেরু। ৩৯ মিনিটে ফাঁকা পোস্টে গোলের সুযোগ নষ্ট করেন অ্যানহেল ডি মারিয়া।

[৪] তবে এর মিনিট চারেকের মাথায় লাউতারো মার্টিনেজের গোলে ডেডলক ভাঙে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে ইয়োশিমার ইয়োতুনের স্পটকিক ক্রসবারে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি পেরুর। ১-০ ব্যবধানের জয়েই তাই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়