শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের চাহিদা পূর্বাভাস কমিয়েছে ওপেক

নিউজ ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা পূর্বাভাস কমিয়ে এনেছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক)। জোটটির মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির প্রভাবে বিশ্বের প্রধান অর্থনীতিগুলো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এছাড়া সরবরাহ চেইনও বহুমুখী সমস্যায় বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা স্লথ হয়ে যেতে পারে। তবে জোটটির প্রত্যাশা, আকাশচুম্বী দামের কারণে প্রাকৃতিক গ্যাসের ভোক্তারা জ্বালানি তেলে স্থানান্তরিত হলে চাহিদা আবারো বাড়বে।

ওপেকের নতুন পূর্বাভাস বলছে, চলতি বছর দৈনিক ৫৮ লাখ ২০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে। এর আগের পূর্বাভাসে চাহিদা প্রবৃদ্ধির পরিমাণ ছিল দৈনিক ৫৯ লাখ ৬০ হাজার ব্যারেল। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পূর্বাভাস কমানো হয়েছে বলে জানায় ওপেক। প্রতিষ্ঠানটি আগামী বছর দৈনিক ৪২ লাখ ব্যারেল করে চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

চলতি বছর ক্রমেই বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে গতকাল চীনে জ্বালানি তেল আমদানি কমার খবরে দাম কিছুটা চাপের মধ্যে পড়ে। এদিন পণ্যটির দামে খুব বেশি উত্থান দেখা যায়নি। আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ১ শতাংশ বাড়ে। যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ডব্লিউটিআইয়ের দামও বেড়েছে একই হারে।

-বণিক বার্তা

  • সর্বশেষ