শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালিদ খলিল: খোসা থেকে মানবসভ্যতার ইতিহাস

খালিদ খলিল: গত ১২ তারিখ ছিলো আন্তর্জাতিক ‘ডিম দিবস’। ডিম আমাদের খাদ্য তালিকার অপরিহার্য একটি। আমরা ডিম খাই কিন্তু জানি কি ডিমের খোসা থেকেও মানব সভ্যতার ইতিহাস পাওয়া গেছে? আমরা জানিÑ পাথর বা লোহার ওপর আঁকা বিভিন্ন সংকেত চিহ্ন বা প্রতীকের আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা আগেই আদি যুগের মানব সভ্যতার ইতিহাসের সন্ধান লাভ করেছেন। কিন্তু এবার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পাথর বা লোহা নয়, স্রেফ ডিমের খোসায় আদিকালের ইতিহাস। ডিমের খোসার ওপর সেই আদিকালে মানুষ কীভাবে রেখাঙ্কনের মাধ্যমে ভাববিনিময় করতো, নিজেদের ইতিহাস লিখে রাখতো, তাই এখন বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার পাথরঘেরা ডিয়েপক্লুফ এলাকা থেকে উটপাখির ডিমের খোসার ভাঙা যে অংশগুলো আবিষ্কার করেছেন, সেগুলোর ওপর রয়েছে দুটো লাইনে গোলাকৃতি রেখাচিহ্ন।

১৯৯৯ সালে ওই ডিমের খোসাটির সন্ধান পাওয়ার পর বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে অনুমান করছেন, এটি ৬০ হাজার বছর আগের। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের গবেষণায় পরে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে তারা আশা করছেন। ফ্রান্সের তালেঁসের বর্দো ইউনিভার্সিটির ড. পিয়েরে-জঁ তেসিরে বিবিসিকে বলেন, ‘ডিমের খোসাটিতে আঁকা রয়েছে পাশাপাশি দুটো রেখাচিহ্ন, রেখা দুটো আবার চক্রাকারে ঘোরানো। আমরা পুরো ডিমের খোসাটি পাইনি বলে কিছুটা অস্পষ্টতা রয়েই গেছে। ওই রেখাগুলো পরস্পরকে ডানদিকে ক্রস করেছে, আবার তির্যকভাবেও ক্রস করেছে।’ তিনি বলেন, রেখার পুনরাবৃত্তি ঘটিয়ে আদিকালের মানুষ পরস্পরকে কিছু একটা বোঝাতে চেয়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্ভবত তারা নিজেকে বা নিজেদের গোত্রকেও চিহ্নিত করেছে ওইসব রেখাচিহ্ন দিয়ে। কোথায়, কখন এই রেখাচিহ্ন দিয়ে এমনভাবে ভাব প্রকাশ করা হতো গবেষণা থেকে তা বেরিয়ে এলে মানুষের আদি অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়