শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ৫ সেরা মুসলিম বিজ্ঞানী মোস্তফা পুরস্কার পেলেন, তাদের একজন বাংলাদেশি জাহিদ হাসান

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে, ইরান সরকার বিশ্বের ৫ জন মুসলিম বিজ্ঞানীকে মোস্তফা পুরস্কারে ভূষিত করেছে। এই ৫ জনের মধ্যে “Weyl fermion semimetal" এর উপর কাজের জন্য বাংলাদেশী পদার্থবিদ ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসানও পুরস্কার পান। অভিনন্দন অধ্যাপক জাহিদ হাসান (Zahid Hasan)! We are proud of you! দুঃখের কথা হলো নিজ দেশ বাংলাদেশ আজো তাকে পুরস্কৃত করেনি। সত্যি কথা বলতে কি বিজ্ঞানীদের পুরস্কৃত করার জন্য সেই মাপের কোন পুরস্কার ফাউন্ডেশন আজও গঠিত হয়নি।

ইরান বিশ্বের মুসলিম বিজ্ঞানীদের পুরস্কৃত করছে অথচ বিশ্বের অনেক মুসলিম দেশ ইরানের শিয়াদের মুসলিম মনে করে না। সুখের বিষয় হলো অন্তত ইরান এখানে শিয়া সুন্নিতে ভাগ করেনি। আরেকটি কথা, বিশ্বের অন্য কোন দেশ এইরকম মুসলিম বিজ্ঞানী, হিন্দু বিজ্ঞানী, ইহুদি বিজ্ঞানী, খৃস্টান বিজ্ঞানী নামে কোন পুরস্কার আছে বলে অন্তত আমার জানা নেই। বিজ্ঞানীরা বিশ্বের সকল দেশের সকল ধর্মের মানুষের। নিউটন, আইনস্টাইন আব্দুস সালাম, স্টিফেন হকিং, মারিয়া মির্জাখানি, চন্দ্রশেখর, সিভি রামান এদের কাজ দ্বারা কেবল আজকের বিশ্বের সকল মানুষ না বরং যুগ যুগ ধরে যত মানুষ জন্মাবে সকলে উপকৃত হবে।

বিজ্ঞানীদের গবেষনার দ্বারা কাজ মানুষকে বিভাজিত করে না বরং একত্রিত করে। মানুষে মানুষে সম্প্রীতি তৈরী করে।
এইবার ইরানের যেই ৫ জন পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে ইরানিয়ান অরিজিন আমেরিকান Cumrun Vafa! তিনি ফিল্ডস অ্যাওয়ার্ড মনোনীত বর্তমানে এমআইটির অধ্যাপক। তিনিও পিএইচডি করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। বাকি ৩ জনের মধ্যে একজন লেবাননের, একজন পাকিস্তানের এবং একজন ইরানের। সবাইকে অভিনন্দন।

  • সর্বশেষ