শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় সাফ ফুটবলের ফাইনালের পর পদত্যাগ করবেন নেপালের কোচ

স্পোর্টস ডেস্ক: [২] সাফ চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ফাইনালের খেলার আশাবাদ ব্যক্ত করে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই লক্ষ্যের একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা।

[৩] সাফ ফুটবলে গত বুধবার নেপালের বিরুদ্ধে খেলার শেষ দিকে জিকোর লাল কার্ড ও বিতর্কিত পেনাল্টিতে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। আনজান বাতিস্তার সফল স্পট কিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে নেপাল।

[৪] যেখানে এই ফলাফলে প্রচণ্ডভাবে উল্লসিত না হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিয়ে নেপালের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবদুল্লাহ আল মুতাইরি।

[৫] তিনি জানান, ফাইনাল শেষে আমি আর নেপাল ফিরবো না। চলে যাবো দেশে। আমি নাকি ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত। নেপালি মিডিয়া এমন রিপোর্ট করায় আমার আত্মসম্মানে লেগেছে। আমি এক মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার তা বাস্তবায়িত হবে।দ্য কাঠমান্ডু পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়