শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরে খালে পড়ে নিখোঁজ ব্যক্তি ৬ ঘণ্টা পর উদ্ধার

সুজন কৈরী : [২] রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে বৃহস্পতিবার সকালে পড়ে গিয়ে মনিক মিয়া (৪০) একজন নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

[৩] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার থালেদা বলেন, সকাল ৯ টায় মিরপুর ১২ কালসিতে সুয়ারেজ লাইনের একটি খালে ওই ব্যক্তি পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। ছয় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩ টায় জীবিত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৪] পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, ওই ব্যক্তির নাম মানিক মিয়া। তিনি মানসিক প্রতিবন্ধী। সকালে খালে পড়ে নিখোঁজ হন। পরে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে চলে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। মানিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ