শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ মহানবমী, বাজছে দেবীর বিদায়ের সুর

খালিদ আহমেদ: [২] সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী।

[৩] এই দিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।

[৪] বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ৯টা ৫৭ মিনিটের আগেই কল্পারম্ভ ও বিহিতপুজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।

[৫] আগের দিন রাতে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু ও সমাপনী হয় রাত ১২টা ৪২ মিনিটে।

[৬] গত সোমবার (১১ অক্টোবর) সকালে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়