শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জন্মদিনে যুবকের একসঙ্গে সাড়ে ৫’শ কেক কাটার ভিডিও ভাইরাল

হ্যাপি আক্তার: [২]  জন্মদিন মানেই একটু বাড়তি আয়োজন। যে কোনও ব্যক্তির কাছেই তাঁর জন্মদিন খুব স্পেশ্যাল। নিজের জন্মদিনে কেক কাটতে ভালোবাসে না এমন মানুষ খোঁকে পাওয়া দুষ্কর।  কেক কেটে জন্মদিন পালনও সাধারণ ব্যাপারেই পরিণত হয়েছে। পরিবার, কর্মস্থল কিংবা বন্ধুবান্ধবের পক্ষ থেকে অনেকেই জন্মদিনে একাধিক কেক উপহার হিসেবে পান। তবে এক যুবক জন্মদিনে এক সঙ্গে ৫৫০টি কেক কেটে একদম তাক লাগিয়ে দিয়েছেন।

[৩] এমনই অবাক করা ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বইয়ে। যুবকের সেই কেক কাটার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ইতোমাধ্যে।

[৪] প্রতিদেনের সংবাদ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ে কান্দিভালি এলাকার বাসিন্দা সূর্য রাতুরি নামে এক যুবক নিজের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজন করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তিনটি টেবিল একসঙ্গে রাখা। আর তাতে সাজানো একের পর এক কেক। তাও আবার পাঁচ-ছয়টি নয়, একেবারে ৫৫০টি। শুধু তাই নয়, একেকটি এক-একরকম ফ্লেভারের। আসল কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, অতগুলো কেক উপহার হিসেবেই পেয়েছেন ওই যুবক।

 

[৬] এছাড়া গত বছর অক্টোবরে তরোয়াল দিয়ে কেক কাটার জন্য ভারতের নাগপুরের নিখিল প্যাটেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছিলো পুলিশ। এছাড়া ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশের বাঘপত জেলায় এক ব্যক্তির রাস্তার মাঝে জন্মদিনের কেক রেখে কেকের ওপর গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিলো।

  • সর্বশেষ