শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ মারা গেছেন, মির্জা ফখরুলের শোক

মনিরুল ইসলাম:[২] উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ছিল ৫২ বছর।

[৩] উজ্জ্বল জানান, ২ সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।

[৪] তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মেরিনা আশরাফ কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার লাঞ্চে ইনফেকশন ধরা পড়ে। সে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

[৫] আজ বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজা নামাজের পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান উজ্জ্বল।

[৬] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর উজ্জ্বলের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারও শোক প্রকাশ করেছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়