শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষকের মৃত্যু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান রাজিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

[৩] দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রী-সন্তান খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

[৪] কাজী মসিউর রহমানের নিকট আত্মীয় পপি বলেন, "স্ত্রী এবং ছেলেকে নিয়ে অটো ভ্যানে করে যাচ্ছিলেন তিনি। এসময় ইমাদ পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় কাজী মসিউর রহমানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তার স্ত্রী ও সন্তানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

[৫] নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, "আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে, তবে ড্রাইভার পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।"

[৬] এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে বশেমুরবিপ্রবিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার এমন আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

[৭] বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, "কাজী মসিউর রহমানের মরদেহ নিজ বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে।"

  • সর্বশেষ