শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:০৬ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্দান্ত ক্যাচ ধরে ‘ম্যাচ সেরা ক্যাচের’ পুরস্কার পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : [২] কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিব আল হাসানের ফেরার পর থেকে নাটকীয় ভাবে জয়ের পর জয় পেয়ে ফাইনালে যায় তার দল। আইপিএলে কলকাতা সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৪ সালে। ওই দলে ছিলেন সাকিব, আছেন এবারের দলেও। মাঝে আর আইপিএলের ফাইনাল খেলা হয়নি তাদের।

[৩] বুধবার (১৩ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারানোর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জনপ্রিয় টুর্নামেন্টটির ফাইনালে পৌঁছেছে কেকেআর।

[৪] আজকের ম্যাচে দলের জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সামনে। তবে সেটি না হতে পারলেও জয়ে তার অবদান রয়েছে। দুর্দান্ত এক ক্যাচ ধরে পেলেন ‘ম্যাচ সেরা ক্যাচের’ পুরস্কার।

[৫] টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগান। দিল্লির ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে কলকাতার বোলাররা। যার কারণে স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারেনি তারা। এর মধ্যে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ শিখর ধাওয়ান।

[৬] তার রান যখন ৩৯ বলে ৩৬, ঠিক তখনই বরুণ চক্রবর্তীর বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। আর সেটি দুর্দান্ত এক ডাইভে তালুবন্দী করে নেন সাকিব। তাইতো ভিভো পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ এর খেতাব জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে এক লাখ রুপি পুরস্কারও পেয়েছেন।

[৭] আগামী শুক্রবার (১৫ অক্টোবর) ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়