শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের নেতিবাচক প্রভাব ও নারী সহিংসতা মোকাবিলায় সামাজিক ও বৈশ্বিক সম্মিলিত প্রয়াস প্রয়োজন: স্পিকার

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারির কারণে একটি নতুন বৈশ্বিক বাস্তবতার মুখোমুখি। প্রতিটি ক্ষেত্র বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এই মহামারি। লকডাউন পরিস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীস্বাস্থ্য ও নারীর মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

[৩] তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী নেতিবাচক প্রভাব ও নারী সহিংসতা মোকাবিলায় সামাজিক ও বৈশ্বিক সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

[৪] বুধবার স্পিকার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 'থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম' অনুষ্ঠানের উদ্বোধনী দিনে 'উইমেনঃ এ গ্লোবাল মিশন ইন এ নিউ রিয়েলিটি' শীর্ষক আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে যোগদান করে এসব কথা বলেন।

[৫] রাশিয়ান ফেডারেশনের স্পিকার ভেলেন্টিনা মাতভিয়েনকো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় সংসদ থেকে প্রতিনিধিদলের অংশগ্রহণের সুযোগ প্রদান করায় এসময় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান স্পিকার।

[৬] স্পিকার বলেন, ঘরে বসে ভার্চুয়ালি কাজ করার পাশাপাশি সংসার ও সন্তানের পরিচর্যা করতে গিয়ে নারীদের দ্বিমুখী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নারীর সক্ষমতাকে কাজে লাগিয়ে আরো সমতা ও সাম্যের ভিত্তিতে ভবিষ্যৎ বিনির্মাণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করতে হবে। তথ্য-প্রযুক্তিভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি সম্ভব। কর্মক্ষেত্রে তাদের সমান বেতন নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

[৭] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ ও নারীদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জনে গৃহীত পদক্ষেপসমূহের যথাযথ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য ঋণ ব্যবস্থা, দরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচিসহ আরো কর্মসূচি নেওয়া হয়েছে।

[৮] রাশিয়ান ফেডারেশনের স্পিকার ভেলেন্টিনা মাতভিয়েনকো ও ডেপুটি প্রাইম মিনিস্টার আব্রামসেনকো ভিক্টোরিয়া অনুষ্ঠানে কী-প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভাইস রেক্টর মারিয়া আফোনিনা, মোজাম্বিক এসেম্বলির প্রেসিডেন্ট এসপেরানকা লরিন্ডা ফ্রান্সিসকো বায়াস, আজারবাইজানের স্পিকার সাহিবা গাফারোভা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রিসাস, রাশিয়ান ফেডারেশনের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী এন্টন কোটিয়াকভ, গেবনিজ রিপাবলিকের সিনেট প্রেসিডেন্ট লুসি মাইলবো অবসন প্রমুখ প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন।

[৯] বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আবিদা আনজুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ