শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:০৪ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোয়েব সর্বনাম: পূজামন্ডপে কে গিয়ে কোরআন রেখে আসছে সেইটা বের করার জন্য জানা দরকার কী উদ্দেশ্যে এই কাজটা করা হইছে!

শোয়েব সর্বনাম: উপমহাদেশের সংবাদমাধ্যমগুলোর একটা সুন্দর প্র‍্যাকটিস আছে। এক ধরনের সেল্ফ সেন্সরশীপ। প্র‍্যাকটিসটা হচ্ছে, দাঙ্গা ছড়াতে পারে এমন নিউজগুলো তারা প্রকাশ করেন না।

এই নিউজ হাঙরি জেনারেশনের যুগেও দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো নীতিটা ধরে রাখছেন। আজকে কুমিল্লার ঘটনাটা এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল সংবাদমাধ্যম বা টেলিভিশনে প্রচারিত হয়নি।

এইটা প্রচার করে বেড়াচ্ছে ফেসবুকের কিছু অতি উৎসাহী লোকজন। ঘটনাটা ছড়ায়ে দেয়া হইছে ফেসবুকে। পূজামন্ডপে কে গিয়ে কোরআন রেখে আসছে সেইটা বের করার জন্য জানার দরকার কী উদ্দেশ্যে এই কাজটা করা হইছে। উদ্দেশ্যটা জানা যাবে ফেসবুকে কারা এইটা শুরুতে প্রচার করছে তাদের কাছ থেকে।

বাংলাদেশের আইন শৃঙখলা রক্ষা বাহিনী যথেষ্ট চৌকষ, অন্তত ডিজিটাল তদন্তে তারা ইতোমধ্যে তাদের সক্ষমতার যথেষ্ঠ প্রমাণ রাখছেন। ফলে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ হাজির করা তাদের পক্ষে কঠিন হবে না। আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুতই বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়