শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে পার্কিং করা ট্রাকের ধাক্কা, পিকআপ চালক নিহত

সাবরীন জেরীন: [২] ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর বাবনাতলা এলাকায় পার্কিং করা ট্রাকেক ধাক্কা লেগে পিকআপ চালক সুজন চৌকিদার (২৪) নিহত হয়। এসময় শাকিল ও রাসেল নামে পিকআপে থাকা দুই জন আহত হয়।

[৩] আহতদেরকে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতালে আনা হলে, উন্নত চিকিৎসার জন্য পরে ফরিদপুর বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

[৪] নিহত সুজন চৌকিদার মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাচ্চু চৌকিদারের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

[৫] পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালগামী একটি ট্রাক চাকা নষ্ট হওয়ায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। তখন একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এ সময় পিকাপের ট্রাইভার সুজন নিহত হয়। আহতদেরকে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য পরে ফরিদপুর বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

[৬] এব্যাপারে রাজৈর ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের স্টেশন প্রধান মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে এসে দেখি একজন মৃত্যুবস্থায় পিকাআপের মধ্যে আটকা পড়ে আছে। আমরা তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি। তারা ময়নাতদন্তের জন্যে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়