শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্য মন্ত্রণালয়

শাহীন খন্দকার: [২] মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম আজ বুধবার ফেসবুক লাইভে এসে বলেন প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছিলেন শিশুদেরকে টিকা দিতে হবে।

[৪] আগামীকাল যাদের এই টিকা দেওয়া হবে তাদেরকেও পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এর আগেও দেখেছেন, আমরা যেকোনও টিকা দেওয়ার আগে একটি টেস্ট রান করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণ করি এবং তারপর ফাইনাল কাজে নামি।

[৫] মহাপরিচালক বলেন,‘প্রাথমিকভাবে দুটো সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি এবং তাদেরকে ফাইজার বায়োএনটেকের টিকা দেবো।

[৬] তিনি বলেন, ‘টিকা দেবার পর শিশুদেরকে ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করবো শিশুদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা।

[৭] এর পরে ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রম শুরু করবো।’ সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবসহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও সংযুক্ত হবেন বলে আমরা আশা করছি। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়