শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারমাণবিক বোমা তৈরির ধারের কাছেও নেই ইরান: সাবেক মোসাদ প্রধান

ফাহমিদুল কবীর: [২] মঙ্গলবার সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন বলেন, আমি মনে করি ইরান এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা অর্জন করতে পারেনি। এটি বিশ্বেরশক্তিদের দীর্ঘদিনের প্রচেষ্টার কারণেই সম্ভব হবে। দ্যা জেরুজালেম পোস্ট

[৩] তিনি আরও বলেন, ইরান যদি কোনো পারমাণবিক অস্ত্র প্রস্তুতে সক্ষম হয় তবে ইসরায়েল সেটি প্রতিহত করতে সমর্থ হবে। যে কোনো হামলা প্রতিহত ও প্রতিহামলার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার জন্য সক্ষমতা অর্জন করতে হবে। ইরানের শান্তভাবে ঘুমানো ইচিত নয় বলেও মনে করেন তিনি।

[৪] কোহেনের নেতৃত্বে কীভাবে মোসাদ ২০১৮ সালে ইরান থেকে ইসরায়েলে একটি পারমাণবিক আর্কাইভ পাচার করেছিলো সে বিষয়েও কথা বলেছেন তিনি। সেই আর্কাইভটি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পূর্বে অজানা তিনটি পারমাণবিক স্থাপনার কথাও প্রকাশ করেছিলো। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়