শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের কাশিয়ানীর কুখ্যাত সন্ত্রাসী নেপালকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জের কাশিয়ানীর টপটেরর শুসান্ত সরকার ওরফে নেপালকে দেশি বিদেশী অস্ত্র/ গুলি/ মদ ও নগদ ৬০ হাজার টাকাসহ সিংগা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] আজ বুধবার বেলা ৩টার দিকে কাশিয়ানীর উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনেসপেকটর মো, সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] মো. সেলিম রেজা আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের সরোজিত সরকারের ছেলে শুসান্ত সরকার ওরফে নেপাল দীঘদিন ধরে পুলিশের চোখকে ফাকি দিয়ে দেশী-বিদেশী অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কাযকলাপসহ নানান ধরনের অপরাধমুলক কমকান্ড চালিয়ে যাচ্ছিল।

[৫] হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সিংগা এলাকাছাড়াও আশপাশ নানান গ্রামের মানুষ তার ভয়ে কথা বলতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পুলিশের কাছে আসে। এরপর তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম রাত দিন ২৪ ঘন্টা নানান বেশে নানান জায়গায় ঔৎ পেতে থাকে। আজ বুধবার গোপন সংবাদে জানা যায় অস্ত্রধারী নেপাল সিংগা এলাকা অবস্থান করছে। নিভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের শক্তিশালী একটি টিম সিংগা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়ী থেকে নেপালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

[৬] এ সময় তার কাছ থেকে ৩টি ইয়ারগান, ৩০০ রাউন্ড গুলি, ৪টা রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি ছুরি, একটি পাসপোট, ৩০ লিটার মদ, একটি ছাজ লাইট, একটি অডিও ক্যামেরাসহ বিপুল পরিমান দেশী বিদেশী অস্ত্র উদ্ধার করে।

[৭] পুলিশের কাছে আটক সন্ত্রাসী নেপালের বিরুদ্ধে প্রতিবেশি দেশ ভারতসহ নানান দেশে নারী পাচারসহ বড় ধরনের অপরাধমুলক কমকান্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।

  • সর্বশেষ