শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানকে মানবিক সহায়তা করবে জি-২০, ইউরোপীয় ইউনিয়ন দেবে এক বিলিয়ন ইউরো

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি জরুরী ভার্চুয়াল সম্মেলনের পর বলেন, প্রয়োজনীয় সহায়তা পাঠানোর বিষয়ে আমাদের মাঝে মতানৈক্য ছিলো। এই সব মতানৈক্য দূর করে আমরা আফগানিস্তানে মানববিক বিপর্যয় এড়াতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। আল জাজিরা

[৩] ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবারের ভার্চুলার সম্মেলনের শুরুতেই আফগানিস্তানকে এক বিলিয়ন ইউরো (১শ ২০ কোটি ডলার) মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আলোচনার সূচনা করে।

[৪] ইইউ জানায়, তারা এই অর্থ তালিবান সরকারের হাতে দিবে না। আফগানিস্তানে আন্তার্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হাতে মানবিক সহায়তার অর্থ দেবে।

[৫] ভার্চুলার সম্মেলনে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউরোপের অনেক নেতারা।

[৬] জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সাংবাদিকদের বলেন, দেশটিতে ৪০ মিলিয়ন মানুষ বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে আছে। এই সমস্যা দূর করতেই আমরা সবাই এক মত হয়েছি।

[৭] কাতারে যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে তালিবান নেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের প্রতিনিধিরা আফগানিস্তানে তালিবান নেতাদের সঙ্গে আলোচনা করেছে।

  • সর্বশেষ