শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুজ্জামান তুহিন: চুলকাটা এবং শ্রেণি সংগ্রাম

আরিফুজ্জামান তুহিন: একই ঘটনার ভিন্ন ভিন্ন ফল বয়ে আনা বিচিত্র কোনো বিষয় নয়। এমনকি সেটা পুঁজিবাদের মক্কা যুক্তরাষ্ট্রে ও সমাজতন্ত্রের আঁতুড়ঘর সোভিয়েত ইউনিয়নে ঘটা বিষয়। প্রিয় লেখক ও দার্শনিক জর্জ অরঅয়েল অ্যানিমাল ফার্মে বলেছিলেন, ‘All animals are equal, but some animals are more equal than others’ সে কারণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ১৪ জন শিক্ষার্থীর ওই বিভাগের প্রধান ফারহানা ইয়াসমিন বাতেনের চুল কেটে দেওয়ার পরও জেলে যেতে হয়নি, কিন্তু ল²ীপুরের বামনী ইউপির কাজের দিঘিরপাড় আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবিরকে ৭ জন ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঞ্জুরুল কবিরকে আটকের বিষয়টি অবশ্য মাদ্রাসার এক ছাত্রের অভিভাবকের করা মামলার কারণে হয়েছে। কিন্তু আমার মনে হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে মামলা হলেও তাকে পুলিশ আটক করার সাহস দেখাতো না। কারণ সেটা একটা বিশ্ববিদ্যালয়। যারা একই ঘটনার দুটি ভিন্ন ফল হিসেবে সমালোচনা করেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি পৃথিবী নামক গ্রহের বাংলাদেশে থাকেন নাকি চাঁদে বা মঙ্গলে বা ভিন্ন কোনো প্যারালাল দুনিয়াতে থাকেন। শ্রেণি সংগ্রামের দুনিয়াতে যতোদিন শ্রেণি থাকবে, ততোদিন একই ঘটনার ভিন্ন ভিন্ন ফল হবে। ধনী ও ক্ষমতাবানদের জন্য কোরমা পোলাও আর আমার আপনার জন্য প্যাদানি। লেখক : সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়