শিরোনাম
◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানকে ১ বিলিয়ন ইউরো অর্থ সহায়তার ঘোষণা ইইউর

খালিদ আহমেদ: [২] যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের মানবিক ও আর্থ-সামাজিক পতন রোধে এ সহায়তা বলে জানিয়েছেন ইইউ প্রধান উরসুলা ভন ডার লেয়েন। আল-জাজিরা ও এনডিটিভি

[৩] মঙ্গলবার এক ভার্চুয়াল সামিটে একত্র হয়েছেন জি২০ জোটভুক্ত নেতারা। এই সামিটের মূল উদ্দেশ্য আফগানিস্তানে মানবিক সংকট মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার।

[৪] ইতালির আয়োজিত এই সামিটে অংশ নেওয়া অন্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ইইউ, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত এবং সৌদি আরবসহ অন্যান্য দেশ। বৈঠকে প্রায় সব দেশের শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট উপস্থিত না হয়ে তাদের প্রতিনিধিদের পাঠিয়েছেন।

[৫] এই অর্থ সরাসরি আফগান জনগণ এবং দেশটিতে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে চলে যাবে। অর্থাৎ তালেবান সরকারের হাতে সহায়তার অর্থ দেওয়া হবে না। কারণ, তাদের স্বীকৃতি দেয়নি ইইউ।

[৬] ইইউ প্রধান উরসুলা ভন ডার লেয়েন বলেন, আফগানিস্তানে বড় ধরনের মানবিক ও আর্থ-সামাজিক পতন এড়াতে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমাদের দ্রুত সময়ের মধ্যে এটা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়