শিরোনাম
◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করবেন মুসা বিন শমসের

মাসুদ আলম: [২] মঙ্গলবার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে মুসা বিন শমসের বলেন, কাদের একজন মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। একজন ফ্রড লোক অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছিল। আমার সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছিল এবং সে মাঝে মাঝে আমার সঙ্গে বসে ঊর্ধ্বতন লোকদের সঙ্গে কথা বলতো। তাদের মধ্যে আইজিপি, আর্মির জেলারেলসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতো।

[৩] তিনি বলেন, আমার বিশ্বাস ছিল আব্দুল কাদের অতিরিক্ত সচিব। কিন্তু পরে প্রমাণিত হলো, অতিরিক্ত সচিব না। পরে তাকে বের করে দিলাম। ডিবি আমাকে আব্দুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি যা যা জানি সবকিছু স্পষ্ট বলেছি। আমার বক্ত্যব্যে ডিবি পুলিশ সন্তুষ্ট।

[৪] মুসা বলেন, কাদের মিথ্যা কথা বলেছে। আমার আইন উপদেষ্টা ছিল না। আমার ছবি দেখিয়ে যদি কেউ প্রতারণা করে, সেটার দায়-দায়িত্ব আমি নিতে পারি না।

[৫] প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে ২০ কোটি টাকার চেকের লেনদেনের তথ্য পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়