শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘খান’ উপাধির কারণে লক্ষ্যবস্তু শাহরুখপুত্র আরিয়ান: মেহবুবা

ফাহমিদুল কবীর: [২] ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি একটি টুইট বার্তায় বলেন, চারজন কৃষককে হত্যার দায়ে অভিযুক্ত একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলো ২৩ বছর বয়সী এক তরুণের (আরিয়ান) পেছনে লেগেছে শুধু তার উপাধি খান বলে। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] আরিয়ানের বিরুদ্ধে হওয়া মাদক মামলা নিয়ে টুইটারে এমন মন্তব্য করায় মেহবুবার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছেন এক আইনজীবী।

[৪]আরিয়ানের প্রসঙ্গে তুলে মেহবুবা তার টুইটে দাবি করেন, বিজেপির মূল ভোট ব্যাংককে খুশি করার জন্যই ভারতে মুসলমানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

[৫] ভারতের বিভিন্ন রাজনৈতিক দল আরিয়ানের পক্ষ নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী গতকাল বলেছেন, শাহরুখ খানের পরিবারের বিরুদ্ধে অন্যায় হচ্ছে। আরিয়ানকে ফাঁসানো হচ্ছে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়