শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি ◈ মির্জা ফখরুলের পর বিএনপির মহাসচিব কে, আলোচনায় তিন নাম ◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৭ অক্টোবর খুলে দেয়া হবে রাবি’র হল, ২১ তারিখ থেকে ক্লাস শুরু

মঈন উদ্দীন: [২] করোনা সংক্রমণজনিত কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে এবং ২১ অক্টোবর বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। হলে অবস্থান ও ক্লাসে উপস্থিতির জন্য কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ১০টি বিষয় অনুসরণের পরামর্শ দিয়েছে।

[৩] পরমর্শ অনুসারে, সকল শিক্ষার্থীর জন্য কমপক্ষে এক ডোজ কোভিড-১৯ টিকা গ্রহণ বাধ্যতামূলক। অন্তত এক ডোজ টিকা গ্রহণ না করলে হলে অবস্থান বা শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি দেয়া হবে না। যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তাদের হলে ওঠার বা ক্লাস শুরুর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং কোভিড-১৯ টিকার অন্তত প্রথম ডোজ গ্রহণ করতে হবে। প্রয়োজনে আইসিটি সেন্টার রেজিস্ট্রেশন করতে সহায়তা করবে। টিকা গ্রহণ সনদের দুই কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

[৪] আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে এক কপি হলে ও অনাবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে বিভাগে এবং অন্য কপি অবশ্যই আইসিটি সেন্টারে জমা দিতে হবে। যে সকল শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেনি কিন্তু সুরক্ষা অ্যাপে বা ইউজিসির ইউনিভ্যাক-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশনের দুই কপি সঙ্গে নিয়ে আসতে হবে। আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে এক কপি হলে ও অনাবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে বিভাগে এবং অন্য কপি আইসিটি সেন্টারে অবশ্যই জমা দিতে হবে।

[৫] এছাড়া আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) কোভিড-১৯ টিকার প্রথম/দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। প্রথম ডোজের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের কপি এবং দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য অবশ্যই প্রথম ডোজের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ক্যাম্পাসে, হলে বা ক্লাসে অবস্থানকালীন সময়ে সকলকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সরকার নির্দেশিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হলে বা ক্লাস কক্ষে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করতে হবে।

[৬] এছাড়া হল/বিভাগে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যেকোনো শিক্ষার্থীর কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে অতি দ্রুত হল/বিভাগ কর্তৃপক্ষকে অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ এবং অ্যান্টিজেন অথবা আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করবে। হলে অবস্থানকালে কোনো শিক্ষার্থীর কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে তাকে হলে অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন কক্ষে পৃথক রাখার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে আবশ্যিকভাবে মশারি টানিয়ে ঘুমাতে হবে। ক্যাম্পাসে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়