শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৮:২৩ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণে বসবে আইসিসি

স্পোর্টস ডেস্ক : [২] কোভিডের কারণে মাঝপথেই স্থগিত হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ। তবে সিরিজের ফল কী হবে তা নিয়ে এথখনও ধোঁয়াশা রয়েছে। যদিও সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার আগে পর্যন্ত সিরিজে ২-১ এগিয়ে ছিলেন কোহলিরা। হিন্দুস্তানটাইমস জানায়, সিরিজ জিতবে কোন দল তা এখনও পরিস্কার নয়। পাঁচ টেস্টের এই সিরিজের শেষ ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় সিরিজের ফল এখনও ঝুলে রয়েছে।

[৩] কী হবে সিরিজের ফল তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। এব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে একমাত্র আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শোনা যাচ্ছে টি-২০ বিশ্বকাপের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। নভেম্বরে আইসিসির সভাতেই ঠিক হবে ভারত-ইংল্যান্ড সিরিজের ভাগ্য। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়