শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৯:২১ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ইঞ্জিনিয়ার মাজেদুর মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় মৃত্যু

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে সিভিল ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান মন্ডল (৩৮) মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩] উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নবাব আলী মন্ডল নবাব মাষ্টারের ছেলে সিভিল ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান মন্ডল গত রোববার রাতে পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা সড়কের তিনমাথার অদূরে এক মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন।

[৪] প্রথমে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] সোমবার (১১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী-সন্তান, ভাইবোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ যোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

[৬] তাঁর অকাল মৃত্যুতে পৃথক বিবৃতিতে স্থানীয় এমপি ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়