শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৯:৩২ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় ধাপে বেশি সংখ্যক ইউপিতে ভোট আয়োজন করতে চায় ইসি

মিনহাজুল আবেদীন: [২] ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে আগের থেকে আরো বেশি সংখ্যক ইউপিতে ভোট আয়োজন করতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বৃহস্পতিবার কমিশন সভা আহ্বান করা হয়েছে।ডিবিসি টিভি

[৩] প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে আগামী ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সেদিন বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ। ইত্তেফাক

[৪] ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করবে ইসি। জাগোনিউজ

[৫] ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনো ভোট আয়োজন করা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে যে গ্যাপ রয়েছে। সেই গ্যাপে ইউপি’র অন্তত দুই ধাপের ভোট সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়া এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেসব বিষয়ের আগে বেশি গ্যাপ রয়েছে সেই গ্যাপে গ্যাপে হতে পারে বাকি ধাপের ভোট। এই ক্ষেত্রে ১৬ থেকে ১৮ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই সময়ের মধ্যেও ভোটগ্রহণ করতে পারে ইসি। নিউজ বাংলা

  • সর্বশেষ